কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় সাবেক সাংসদ আবু নাছের চৌধুরীর বাড়িতে ককটেল হামলা, ভাঙচুর ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় সাবেক সাংসদ আবু নাছের চৌধুরীর বাড়িতে ককটেল হামলা, ভাঙচুর ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে হামলার ঘটনা ঘটে।

এলাকার লোকজনের অভিযোগ, হামলাকারীরা বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। ছরা গুলিতে আহত ব্যক্তিরা হলেন খতিজা বেগম (৪৫), রাফেল চৌধুরী (৩৭), আরমান চৌধুরী (৪০); ককটেলের স্প্লিন্টারে আহত ব্যক্তিরা হলেন মমতাজ বেগম (৪২) ও মনজিল চৌধুরী (২৫)। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরেও প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের অনুসারীদের ওপর হামলা চালান কাদের মির্জার অনুসারীরা। কোরবানির পশুর হাটের ইজারার দরপত্র জমা দিতে গেলে ওই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় মিজানুরের কমপক্ষে পাঁচজন অনুসারী আহত হয়েছেন।

নাছের চৌধুরীর নাতি ও জেলা পরিষদের সদস্য আক্রাম উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, বিকেল সাড়ে চারটার দিকে তিনি আসরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়ির উত্তর ও দক্ষিণ দিক থেকে কাদের মির্জার শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে ককটেল হামলা করতে করতে তাঁদের বাড়ির দিকে অগ্রসর হন। ককটেল ও গুলির আঘাতে বাড়ির নারী-পুরুষসহ কমপক্ষে আটজন আহত হন। এ ছাড়া বাড়ির পাকা ভবনের বেশ কিছু জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনার জের ধরে কাদের মির্জা ও মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

কাদের মির্জা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। আর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ওবায়দুল কাদেরের অনুসারী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ২১টি কোরবানির পশুর হাট ইজারার দরপত্র দাখিল করতে গিয়ে কাদের মির্জার অনুসারীদের হামলার শিকার হন মিজানুর রহমানের পাঁচ অনুসারী। তাঁরা হলেন চরএলাহীর মো. রাজু, রিয়াজ উদ্দিন ও মো. লিটন; রামপুরের মো. মিলন এবং চর ফরিকরার শাহদাত হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিচতলায় এবং আশপাশের এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের কেউ যাতে দরপত্র জমা দিতে না পারেন, সে জন্য বৃহস্পতিবার সকাল থেকেই ইউএনওর কার্যালয়ের সামনে ও আশপাশে পাহারা বসান কাদের মির্জার অনুসারীরা।

হামলার বিষয়ে জানার জন্য আবদুল কাদের মির্জাকে ফোন দেওয়া হলে অন্য এক ব্যক্তি ফোন ধরেন। প্রথম আলোর পরিচয় দেওয়ার পর ওই ব্যক্তি ‘মেয়র মহোদয় ব্যস্ত আছেন’ বলে ফোন কেটে দেন। পরে একই বিষয়ে জানতে চাইলে কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, নাছের চৌধুরীর বাড়িতে হামলার ঘটনা তিনি জানেন না। তবে বিকেল চারটার দিকে মিজানুর রহমানের অনুসারীরা তাঁর বাড়ির ফটকে বেশ কয়েকটি ককটেল হামলা চালান।

ওবায়দুল কাদেরের ভাগনে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের অনুসারী মাহবুবুর রশিদ প্রথম আলোকে বলেন, কাদের মির্জার সন্ত্রাসীরা সম্পূর্ণ বিনা উসকানিতে তাঁদের অনুসারীদের ওপর একের পর এক হামলা চালাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে ইজারার দরপত্র জমা দিতে গেলে হামলা চালানো হয়। এরপর বিকেলে তাঁদের অনুসারী আক্রাম উদ্দিন চৌধুরীদের (সাবেক সাংসদ আবু নাছের চৌধুরীর বাড়ি) বাড়িতে হামলা চালান মির্জার অনুসারীরা। পুলিশের নীরবতার সুযোগে সব কটি হামলার ঘটনা ঘটছে।

হানিফই আওয়ামী লীগে আলোচনার শীর্ষে।

মতের মিল নেই স্থানীয় তৃনমূল নেতাকর্মীদের মাঝে,ভেঙে পড়ছে চেইন অফ কমান্ড।

মাহবুবউল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক গত কাউন্সিলে দলের প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত হয়েছেন। তারা দুইজনই ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন। আর সে কারণেই তাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আওয়ামী লীগ সূত্রগুলো মনে করে।

জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান এখন প্রেসিডিয়ামের সদস্য অথচ এর আগে মাহবুবউল আলম হানিফের সঙ্গেই তারা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মাহবুবউল আলম হানিফ দুইবার কুষ্টিয়া-৩ সদর আসন থেকে জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন। তারপরও তিনি এখন পর্যন্ত মন্ত্রিত্ব পাননি। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। সে সময় তিনি এমপি ছিলেন না। এরকম একটি প্রেক্ষাপটে আওয়ামী লীগের মধ্যে মাহবুবউল আলম হানিফকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে আগামীতে আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবউল আলম হানিফকেই ভাবা হচ্ছে। তিনিও করোনাকালে রাজনৈতিক তৎপরতা এবং সাংগঠনিক তৎপরতাকে জোড়ালো করেছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে, করছেন।

মাহবুবউল আলম হানিফকে নিয়ে আলোচনার প্রধান কারণ হলো যে, যখন ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে প্রথমে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং তারপর সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার জন্য যান সে সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবউল আলম হানিফই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন এবং এই দায়িত্ব পালনে তিনি যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। বিনয়ী, মিষ্টভাষী এবং কর্মীবান্ধব হিসেবে মাহবুবউল আলম হানিফের ব্যাপক পরিচিতি রয়েছে। আর এই কারণেই মনে করা হচ্ছে যে, আওয়ামী লীগের আগামী সাধারণ সম্পাদক হয়তো তিনি হতে যাচ্ছেন।

যদিও এখন পর্যন্ত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে কোনো ঠিক-ঠিকানা নেই। কবে কাউন্সিল হবে সেই সম্পর্কেও কেউ কোনো তথ্য দিতে পারছেন না। তবে আওয়ামী লীগের প্রায় সব নেতাই বিশ্বাস করেন যে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এলেই আওয়ামী লীগ কাউন্সিলে যাবে। কাউন্সিলের জন্য আওয়ামী লীগ শুধু পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। কারণ আওয়ামী লীগের যে বর্তমানে সাংগঠনিক অবস্থা তা অনেকটাই বিশৃংখল হয়ে পড়েছে, কোন কোন ক্ষেত্রে ভেঙ্গে পড়েছে।

আওয়ামী লীগের নেতারা বলছেন যে, দলের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। তৃণমূলের নেতারা যে যেভাবে পারছেন ফ্রিস্টাইলে কথাবার্তা বলছেন। এটি দলের জন্য একটা বড় ধরনের বিপর্যয় ডেকে আনছে। সংগঠনিত বিশৃংখলা দেখা দিয়েছে।

আওয়ামী লীগের একজন নেতা বলেছেন যে, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রচুর বিদ্রোহী প্রার্থী হয়েছিল। বলা হয়েছিল যে বিদ্রোহী প্রার্থীদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। কিন্তু শেষ পর্যন্ত খুব কম সংখ্যক ক্ষেত্রেই ওই নির্দেশনা কার্যকর হয়েছে। এরকম একটি নাজুক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা মনে করছেন যে, দলে দ্রুত একটি কাউন্সিলের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন যে, চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন হতে পারে এবং সেখানে দলের সাধারণ সম্পাদক হিসেবে নতুন মুখ আসতে পারে। আর সেই নতুন মুখের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত নামটি হচ্ছে মাহবুবউল আলম হানিফ।

নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন 

কোস্টগার্ডের বিরুদ্ধে মানববন্ধন চলাকালীন

নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর  টাংকির ঘাটের আবদুর রব বেপারি ও তার দুই ছেলেকে নিজ বাড়ি থেকে মধ্য রাতে তুলে নিয়ে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ করে মেঘনা কোস্টগার্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভূক্তভোগি পরিবার ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার (১৫ জুলাই) স্থানীয় টাংকি বাজারে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন  অনুষ্ঠিত হয় । 
সংবাদ সম্মেলনে আবদুর রব বেপারির মেয়ে জান্নাত আক্তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, আমার বাবা মাছ ব্যবসায়ী আব্দুর রব এর কাছ থেকে মেঘনা নদীর ভোলা জোন কোস্ট গার্ড  কর্মকর্তা লেঃ এস.এম. তাহসিন রহমান ও সিজি স্টেশন হাতিয়া কোস্টগার্ড কর্মকর্তা লেঃ এ.এস.এম.লুৎফর রহমান মাসিক চাঁদা দাবী করে আসছে । তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে বিভিন্ন ভাবে হয়রানী ও হুমকি দিয়ে আসছিল।অবশেষে ৯ জুলাই শুক্রবার  মধ্য রাতে আমাদের বসত ঘরের দরজা ভেঙে আমার বাবা আব্দুর রব বেপারি, আমার স্কুল পড়ুয়া দুই ভাই  আব্দুর রহিম ও মোঃরবিনকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে তাদেরকে ধরে মারধর করে গ্রেফতার করে নিয়ে যায়। তার পর কোস্ট গার্ড কিছু পুরাতন অস্ত্র উদ্ধার দেখিয়ে, তাদেরকে ডাকাতির প্রস্তুতির ঘটনা সাজিয়ে মামলা দায়ের করে। তার গ্রেপ্তারের খবর এলাকা ছড়িয়ে পড়লে এলাকাবাসীর বাঁধার মুখে পড়ে যায় কোস্ট গার্ড দল ।

এ সময় জেলে ও মাছ ব্যবসায়ীরা প্রতিবাদ করলে কোস্ট গার্ড ফাঁকা গুলি ছুড়ে জনগণকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। এ পরিস্থিতিতে সাধারন জনগনের প্রাণ রক্ষার্থে আবদুর রব বেপারি সেচ্ছায় কোস্ট গার্ড সদস্যদের সাথে চলে যেতে বাধ্য হয়। জান্নাত আরা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ঘটনায় মিথ্যা মামলা প্রত্যাহার,তাদের মুক্তি দাবি ও এসব কর্মকর্তাদের বিচার দাবি করেছেন।
এদিকে  মিথ্যা ঘটনায় সাজানো মামলা প্রত্যাহার ও কোস্ট গার্ড কর্মকর্তাদের বিচারের দাবীতে টাংকি বাজারে একই সময়ে মানববন্ধন করেছে বাজারের ব্যবসায়ী ও জেলেরা। মানববন্ধনে বক্তরা বলেন,আব্দুর রব বেপারি দীর্ঘ ২০ বছর ধরে এঅঞ্চলে ব্যবসা করছেন ও ব্যবসায়ীদের সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন। তিনি টাংকি বাজার মাছ ঘাট ও বাজার কমিটির সভাপতি এবং টাংকি বাজার মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাকে আমরা কখনো কোন ধরনের অসামাজিক ও সন্ত্রাসী কর্মকান্ড করতে দেখিনি। তাকে তার স্কুল পড়ুয়া দুই ছেলেকে  সাজানো ও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাকে কোস্ট গার্ড কর্মকর্তারা তার বসত বাড়ি থেকে মধ্য রাতে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকার সকল মানুষ স্বাক্ষী রয়েছে। আমরা আব্দুর রব বেপারি ও তার দুই ছেলের মুক্তি দাবি করছি। 
এদিকে মানববন্ধনে জেলেরা অভিযোগ করেন নদীতে মাছ ধরার সময় কোস্ট গার্ড তাদেরকে নানা ভাবে হয়রানি করে। অনেক সময় মাছ নিয়ে যায়, চাঁদা দাবি করে।চাঁদা না দিলে নানান অজুহাতে মারধর করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,টাংকি বাজার মসজিদের ইমাম ফজলুল হক,  ব্যাবসায়ী মাওলানা সফিক , ব্যবসায়ী মো. জহির উদ্দিন, প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মো আলা উদ্দিন প্রমূখ।
এঘটনায় ভুক্তভোগী পরিবার ও বয়বসায়ীদের অভিযোগের বিষয়ে নোয়াখালীর  হাতিয়া কোস্ট গার্ডের  কর্মকর্তা সিজি লেঃ এ.এস.এম.লুৎফর রহমান সাথে যোগাযোগ করলে তিনি এবিষয়ে কথা বলতে রাজি হননি।

নোয়াখালীতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও খাবার বিতরণ

সাবেক রাষ্ট্রপতি জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীতে দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। নোয়াখালী জেলা জাতীয়পার্টির উদ্যোগে গতকাল বাদ যোহুর জেলা জামে মসজিদে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর আগত মুসুল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু, সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ আবদুল হামিদ, সহ সাধারণ সম্পাদক আমির হোসেন কিরণ, দপ্তর সম্পাদক আলী হোসেন, জেলা শ্রমিক পার্টির নেতা মিলন সিকদার সহ জেলা জাতীয় পার্টি সহ অন্যান্য সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ।

নোয়াখালীতে এমপি একরামের উদ্যোগে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক উদ্বোধন

এমপি একরামের উদ্যোগে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক উদ্বোধন কালে

নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর উদ্যোগে করোনায় শ্বাসকষ্টে থাকা রোগীদের জন্য ‘শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’ চালু হয়েছে। জেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে পরিচালিত হবে এই অক্সিজেন ব্যাংক। এখন থেকে হট লাইনে ফোন দিলেই করোনা রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দিবে ছাত্রলীগ কর্মীরা। ১৪ জুলাই ২০২১ রোজ বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এ অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন করেন। এ সময় অক্সিজেন ব্যাংকের মাধ্যমে মানুষের মাঝে বিতরণের জন্য দুই লক্ষ সার্জিক্যাল মাক্স দেন সাংসদ একরামুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ একরারমুল করিম চৌধুরী জানান, এ অক্সিজেন ব্যাংকে প্রাথমিক ভাবে ৫০টি সিলিন্ডার থাকবে। প্রয়োজনে আরো সিলিন্ডার সংযোজন হবে। এটি পরিচালনা করবে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। জেলার গরীব অসহায় করোনা রোগীরা এ অক্সিজেন ব্যাংকের সুবিধা পাবেন। একই সঙ্গে ছাত্রলীগ বিভিন্ন স্থানে নিয়মিত মাক্স বিতরণ করবেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, শহর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানসহ অনেকে।

নোয়াখালীতে স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযাগ ৷৷৷ ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

১৯৮২ সনের হাসপাতাল, ক্লিনিক সমূহের অর্ডিনেন্স অনুযায়ী কাগজপত্র, ডাক্তার, নার্স না থাকায় নোয়াখালীর বেগমগঞ্জ সেতুভাঙ্গা বাজারে অবস্থিত নিরাপদ নরমাল ডেলিভারি সেন্টার নামক প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। গত সোমবার নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতখার এ অভিযান পরিচালনা করেন। এই সময় উপস্থিত ছিলন ডাঃ অসিম কুমার দাস। এসময় জেলা সিভিল সার্জন বলেন, কোন স্বাস্হ্য সেবা দানকারী প্রতিষ্ঠান এর গাফিলতি মেনে নেয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড 

গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ। এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ৭২২ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৩২শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১জনের মৃত্যু হয়েছে।


নোয়াখালীতে করোনা ভাইরাস সংক্রমণে আবারও সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। এটি চলতি বছরের কয়েক মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ। এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ৭২২ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৩২শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃনোয়াখালীতে করোনা ভাইরাস সংক্রমণে আবারও সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। এটি চলতি বছরের কয়েক মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত। তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৯জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৫৬জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৬জন, সেনবাগে ২০জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২১জন। মৃত্যুর হার ১দশমিক ২৪ শতাংশ।    
 সোমবার (১২ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে রোববার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।
ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮০জন, সুবর্ণচরে ৭জন, ৪,বেগমগঞ্জ ৪৩জন,সোনাইমুড়ীতে ৭জন,সেনবাগ ৭জন, ২৪, কোম্পানীগঞ্জ ৩৭জন, কবিরহাটে ২৭জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৬৫শতাংশ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৫৯৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৬৪ জন ও আইসোলেশনে রয়েছেন ৮ জন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সম্পর্কে যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদনটি গ্রহণযোগ্য নয় : মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, ঢাকা যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) থেকে প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনে উল্লেখিত বাংলাদেশ সম্পর্কিত বেশ কয়েকটি ইস্যু নিয়ে যা বলা হয়েছে তা ‘গ্রহণ’ করেনি, কারণ ওগুলো ‘তথ্য ভিত্তিক’ নয়। 
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে অপব্যাখ্যা করে তিনি ‘গৃহবন্দি’ রয়েছেন এমন উল্লেখ করে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘যদি ওই প্রতিবেদনটি তথ্য ভিত্তিক হতো, তবে তা আমাদের জন্য সহায়ক হতো। কিন্তু, যেহেতু এটি ভুয়া, তখন এটি উদ্দেশ্যমূলক বলে মনে হতে পারে, এটি ভাল নয়।’
পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) প্রকাশিত হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাসি রিপোর্ট-২০২০ এর বাংলাদেশ অধ্যায়ে উল্লেখিত ইস্যুগুলো সম্পর্কে অসন্তোষ ব্যক্ত করতে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে এখানে পররাষ্ট্র দফতরে তলব করার একদিন পর পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করলেন।
ব্রিটিশ দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, (খালেদা জিয়া) তার বাড়িতে চিকিৎসা গ্রহণ করবেন এবং বিদেশে ভ্রমণ করতে পারবেন না, এই শর্তে সরকার ২০২০ সালের মার্চ মাসে তার সাজা স্থগিত করে তাকে ‘মুক্তি’ দেয়।
ড. মোমেন বলেন, খালেদা জিয়া ‘গৃহবন্দি’ নন। প্রকৃত ঘটনা হচ্ছে যে, প্রাথমিকভাবে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হয়েছিল এবং পরবর্তীতে দুইবার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এ ধরনের আইনি বিষয়ে যে কোন ধরনের বিভ্রান্তি এড়াতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য ব্রিটিশ দূতের মাধ্যমে যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। 
মোমেন আরো বলেন, যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদনটিতে বাংলাদেশ সম্পর্কে  আরো কিছু বিষয়ের উল্লেখ করা হয়েছে যা তথ্য ভিত্তিক নয়। তিনি বিশেষ করে বাংলাদেশে ধর্ষণের ঘটনার সংখ্যা সম্পর্কে যুক্তরাজ্যের রিপোর্টের উদ্বেগের বিষয়টি উল্লেখ করেন।  
এ প্রসঙ্গে দু’দেশের তুলনামূলক উপাত্ত তুলে ধরে তিনি আরো বলেন, বাংলাদেশে গত বছর প্রায় ৯ হাজার ধর্ষণের ঘটনার কথা জানা গেছে। অথচ, ব্রিটেনে ২০২০ সালে প্রায় ৭ লাখ ৩৩ হাজার ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। 
যুক্তরাজ্যের জনসংখ্যা বাংলাদেশের অর্ধেক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ঢাকাকে এ ব্যাপারে পরামর্শ দেয়ার আগে বৃটেনকে নিজেদের পরিস্থিতির উন্নতি ঘটানোর পরামর্শ দেন।
ড. মোমেন বলেন, ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার আশ্বাস দিয়েছেন যে, তিনি ঢাকার এই অসন্তোষের কথা তার সরকারকে জানাবেন। তিনি এ ব্যাপারেও সম্মত হয়েছেন, যে কোন মানবাধিকার প্রতিবেদন তথ্য ভিত্তিক হওয়া উচিৎ।  
গত রোববার বৃটিশ দূতকে মন্ত্রণালয়ে তলব করার পর পররাষ্ট্র দফতরের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন শাখার মহাপরিচালক ফাইয়াজ মুর্শিদ কাজী তার সঙ্গে কথা বলেছেন।
প্যাটেলকে তলব করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্য সরকারের যে কোন দাপ্তরিক তথ্যে বাংলাদেশ সরকার অথবা ক্ষমতাসীন আওয়ামী লীগ সম্পর্কে কোন ধরনের ইঙ্গিতপূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকা উচিৎ। 
ঢাকা এই বিবৃতিতে ব্রিটিশ প্রতিবেদনে উল্লেখিত বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে।
উভয় পক্ষের কর্মকর্তারা সরকারি নথি বা প্রতিবেদনে উল্লেখ করার ক্ষেত্রে তথ্যের প্রামাণ্য সূত্রের ব্যবহারের গুরুত্বের ব্যাপারে একমত পোষণ করেছেন। 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার মানবাধিকার ও গভর্ন্যান্সের ব্যাপারে প্রতিষ্ঠিত পদ্ধতির মাধ্যমে একটি গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।
তিনি বাংলাদেশকে একটি ‘পরিপক্কতামুখী গণতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দিয়ে বলেন, ব্রিটিশ সরকার বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয়নি।

পশুরহাট বসাতে বাধা দেয়ায় নোয়াখালীতে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর, গোবর নিক্ষেপ

নোয়াখালীর কবিরহাটে পশুরহাট বসাতে বাধা দেয়ায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের গাড়িতে গোবর নিক্ষেপ ও ভাংচুর করে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
 সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
 স্থানীয়দের অভিযোগ, কবিরহাট উপজেলার চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির যোগসাজশে কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট। খবর পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে গিয়ে পশুরহাট বন্ধ করার নির্দেশ দেয়। এ সময় চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির কয়েকজন নেতৃবৃন্দের উসকানিতে উপস্থিত জনতা বিক্ষুদ্ধ হয়ে জেলা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং গাড়িতে গোবর নিক্ষেপ করে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার ও কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 এ বিষয়ে জানতে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নানের ফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, পশুরহাট বন্ধে নির্দেশনা দিলে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে গাড়িতে গোবর নিক্ষেপের কথা আমার জানা নেই। উপস্থিত এলাকাবাসীর ভাষ্যমতে অভিযুক্তদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

আগামী ২১জুলাই ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে গতকাল সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। সেই হিসাবে আগামী ২১  জুলাই দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
গতকাল(১১জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়, ১৪৪২ হিজরির জিলহজ মাসের চাঁদ গিয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। গতবারের মতো এবারও করোনা পরিস্থিতিতে ভিন্ন বাস্তবতায় পালিত হবে ঈদ। পশুর হাটে যাওয়ার পরিবর্তে অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে উৎসাহিত করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। করোনা সংক্রমণরোধে সরকার সারাদেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে।

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার প্রদানের সিদ্ধান্তকে বাংলাদেশ স্বাগত জানায়: ইউনেস্কো ক্লাব

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার প্রদানের সিদ্ধান্ত

ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরী বলেছেন, সংস্থাটির ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি’ শীর্ষক পুরস্কারটি প্রবর্তন করার উদ্যোগকে স্বাগত জানায় বাংলাদেশ । 

তিনি বলেন, আর্ন্তজাতিক পরিমন্ডলে জাতিসংঘের কোন সংস্থা এই প্রথম বঙ্গবন্ধুর নামে এই পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন দর্শনের আর্ন্তজাতিকীকরণ এবং বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য ইউনেস্কো পুরস্কার এ মুহূর্তে সবচেয়ে উপযোগী মাধ্যম হবে তাতে কোন সন্দেহ নেই। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ইউনেস্কো’র পুরস্কার প্রদানের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।

২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠেয় ইউনেস্কো’র ৪১তম সাধারণ সভায় প্রথমবারের মত পুরস্কারটি দেয়া হবে। ইউনেস্কো আর্ন্তজাতিক পর্যায়ে বিভিন্ন খ্যাতিমান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে। সংস্থাটি এই প্রথম  জাতির পিতা বঙ্গবন্ধু’র নামে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশে ইউনেস্কো ক্লাব এ্যাসোসিয়েশন ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি’ শীর্ষক পুরস্কারটি প্রবর্তন করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এ্সোসিয়েশনের  মহাসচিব ও সাংবাদিক  মাহবুবউদ্দিন চৌধুরী এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানার্থে সৃজনশীল অর্থনীতিতে উদ্যোগের জন্য দু’বছর পর পর তরুণদের উৎসাহিত করতে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি’ শীর্ষক পুরস্কারটি প্রবর্তন করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।’

তিনি বলেন, ইউনেস্কো অর্থাৎ আর্ন্তজাতিক পরিমন্ডলে জাতিসংঘের কোন সংস্থা এই প্রথম বঙ্গবন্ধু’র নামে এই পুরস্কার চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু’র জীবন দর্শনের আর্ন্তজাতিকীকরণ এবং বিশ্বময় ছড়িয়ে দেয়ার জন্য ইউনেস্কো পুরস্কার এ মুহূর্তে সবচেয়ে উপযোগী মাধ্যম হবে তাতে কোন সন্দেহ নেই। এর আগে ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবসকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া ছাড়াও ২০১৭ সালে ইউনেস্কো বঙ্গবন্ধু’র ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ইতিহাসের ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে শুধু ঘোষণা নয়, স্বীকৃতি প্রদান ও করেছে।

ইউনেস্কোকে অনেক ধন্যবাদ জানিয়ে বলা হয়, ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের ১৪টি অঙ্গ সংস্থার মধ্যে অন্যতম। যা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক কর্মকান্ডে জড়িত। জাতি-সমূহের মধ্যে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের সহযোগিতার মাধ্যমে বিশ্বে শিক্ষা বিস্তার, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চা এবং শান্তি ও নিরাপত্তা আনায়নই হচ্ছে ইউনেস্কো’র প্রাথমিক লক্ষ্য। পৃথিবীর ১৯৮ দেশ বর্তমানে ইউনেস্কো’র সদস্য রাষ্ট্র।

ইউনেস্কো’র গঠনতন্ত্রের প্রস্তাবনায় বলা হয়েছে, যেহেতু মানুষের মনে গড়ে তুলতে হবে ‘শান্তির সুদুর প্রাচীর’ সেহেতু ইউনেস্কো হচ্ছে প্রকৃত পক্ষে একটি আদর্শের নাম। আর এ জন্যই ১৯৪৬ সালের ৪ নভেম্বর জন্মের পর থেকেই ইউনেস্কো পৃথিবীময় যা কিছু করেছে এবং করছে সে সবই হচ্ছে মানব জাতির মনে শান্তির আন্দোলনকে জোরদার করার অভীষ্ট প্রয়াস। ইউনেস্কো’র স্বীকৃত কর্মক্ষেত্র সমূহ এর নামেই স্বয়ং পরিস্ফুটিত। কিন্তু তা শুধু শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রেই সীমায়িত নয় গণমাধ্যম ও সমাজবিজ্ঞান-এর কর্মসূচীতে পরিব্যাপ্ত। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরপরই ১৯৭২ সালে ইউনেস্কো’র সদস্যপদ লাভ করে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের বিরাজমান দ্বন্দ্ব-সংঘাতের অবসান ১৯৯৭ সালে সম্পাদিত বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনে ও এতদাঞ্চলে শান্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইউনেস্কো কর্তৃক হুকে বোয়ানি শান্তি পুরস্কার লাভ করেন। এটাও ছিল বাংলাদেশের একটি অর্জন ও আরেকটি আনন্দের সংবাদ। মর্যাদাবান এই পুরস্কার গোটা জাতির জন্য এক বিরাট সম্মান ও গৌরব বয়ে আনে। পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আর্ন্তজাতিক স্বীকৃতি বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল করেছে যা আমাদের জন্য একটি বড় ধরনের খুশীর ব্যাপার ছিল।  ইউনেস্কো’র শান্তি পুরস্কার এমন এক মর্যাদা ও সম্মানের প্রতীক, নোবেল শান্তি পুরস্কারের পরপরই এটির স্থান।

ইয়াসির আরাফাত, নেলসন মেন্ডেলাসহ বিশ্বের শান্তিকামী এমন কয়েকজন ব্যক্তিত্ব এ পুরস্কারে ভূষিত হয়েছেন। নিবন্ধে বলা হয়, তাদের স্থান শান্তিকামী বিশ্ববাসীর হৃদয়ে শান্তির অন্বেষায় যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন। হিংসার উম্মত্তাতার মধ্যেও যারা বয়ে আনতে সক্ষম হয়েছেন অহিংসার সুবাতাস। এই মহৎ পুরস্কারটি কেবল তাদের জন্য।

এই বিশাল বিশ্বে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ অথচ সাহাসী ও শান্তিকামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জিত ইউনেস্কো শান্তি পুরস্কারটি ছিল সীমাহীন গৌরবের। দেশবাসীও ছিল এর অংশীদার। আর একথা প্রমাণ করে যে, বাংলাদেশ বিশ্বে ছোট্ট দেশ হলেও এর ইতিহাস প্রাচীন ও ঐতিহ্য দীর্ঘদিনের। একে পরিপূর্নভাবে বিশ্বের বুকে তুলে ধরার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে হাজারো সমস্যার পরও ইউনেস্কো থেকে শান্তির জন্য পুরস্কারটি অর্জন ছিল হিংসা-বিদ্বেষ ও অশান্তির বিরুদ্ধে ভালোবাসার প্রতীক। যা সহজে ভাষায় প্রকাশ করা যায় না।

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী এবং বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্ঠা বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক ও অভিন্ন। ইউনেস্কো-বঙ্গবন্ধু বাংলাদেশ পুরস্কারটি পৃথিবীর বিভিন্ন দেশে ইউনেস্কো’র মাধ্যমে বঙ্গবন্ধুকে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ পুরস্কার প্রবর্তনে বাংলাদেশের ১৮ কোটি জনগণ ইউনেস্কো-কে সাধুবাদ জানায়।

আশ্রয়ণ প্রকল্পের ঘর-বাড়িপরিদর্শন করবে পিএমও’র একাধিক দল

আশ্রয়ণ প্রকল্পের ঘর-বাড়ি পরিদর্শন করবে পিএমও’র একাধিক দল

দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শনে নামছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একাধিক টিম।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, করোনা মহামারীর কঠোর বিধি-নিষেধের মধ্যেও আগামীকাল  শুক্রবার  সকাল থেকে সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলাকে ভাগ করে পরিদর্শন শুরু করবে ৫টি টিম।
পরিদর্শনকারী টিম গুলোকে বিভিন্ন জেলা-উপজেলায় নির্মিত এবং নির্মাণাধীন বাড়িগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।
উচ্চ পর্যায়ের ৫টি টিমের একটিতে নেতৃত্ব দেবেন আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেন।
ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় নির্মিত ঘরগুলো পরিদর্শন করবে এসব টিম।


আশ্রায়ন-২ প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন এ সম্পর্কে বলেন, আমাদের কাছে প্রতিটি কেসই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি বাড়ির সঙ্গে একেকটি পরিবারের স্বপ্ন জড়িত। এজন্যই এ রকম একটি মহামারি পরিস্থিতির মধ্যেও আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিদর্শনে নামছি।
তিনি বলেন, আশ্রয়ন প্রকল্প  প্রধানমন্ত্রীর সর্ববৃহ মানবিক প্রকল্প। এ প্রকল্পের অনিয়ম বা গাফলতি নিয়ে আমাদের অবস্থান শুরু থেকেই জিরো টলারেন্স। ইতোমধ্যে যে সব জায়গা থেকে অভিযোগ এসেছে সেসব জায়গায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছি। একই সঙ্গে আমরা যে সব বাড়ি নির্মাণ নীতিমালা হয়নি সেসব বাড়ি সংস্কার অথবা পুর্ননির্মাণ যা যা প্রয়োজন সব কিছু করে দেবো।
প্রকল্প পরিচালক বলেন, অনেক জায়গায় অতি বৃষ্টি, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে কিছু কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা সেসব জায়গায় পুনরায় বাড়ি নির্মাণ অথবা সংস্কার করে দিচ্ছি। তবে এই মানবিক প্রকল্প, প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্টকে বিতর্কিত করতে একটি সংগবদ্ধ মহল এটা নিয়ে অপপ্রচারে লিপ্ত আছে যেটি কাম্য নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওপর আস্থা রাখুন। ভূমিহীন-গৃহহীন সবাইকে বাড়ি নির্মাণ করে দেয়া হবে।
সূত্র জানায়, ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম, অবহেলা ও অর্থ আত্মসাৎকারীদের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে সরকার। অভিযোগ তদন্ত করে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। ইতোমধ্যে ৫ জন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, আশ্রয়ণ প্রকল্পের স্লোগান হলো- ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’। প্রকল্পটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এর সঙ্গে আমাদের সবার আবেগ জড়িয়ে আছে। তাই প্রকল্পটি বাস্তবায়নে কোনো ধরনের ক্রটিবিচ্যুতি, অনিয়ম, দুর্নীতি ও শৈথিল্যের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া হবে না। অনিয়ম ও অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তি পেতেই হবে। কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।

 ...  Advertisement...   


‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল’ বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত সর্বমোট ১ লাখ ১৮ হাজার ৩৮০ টি পরিবারকে ২ শতাংশ খাস জমিসহ দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা বাড়ি প্রদান করা হয়েছে।
‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশে ২ লাখ ৯৩ হাজার ৩৬১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এবং জমি আছে ঘর নাই অথবা অত্যন্ত জরাজীর্ণ ঘর এ রকম ৫ লাখ ৯২ হাজার ২৬১টি পরিবারের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে সকলকে বাড়ি নির্মাণ করে দেবে সরকার।

গত ২৪ঘন্টায় করোনায় সর্বোচ্চ ২০১ জনের মত্যু, নতুন আক্রান্ত রুগী ১১,১৬২ জন

আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ১৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৬ হাজার ৬৩১ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ৫২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক ২০১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১১৯ ও নারী ৮২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৩ জনে। এদিকে আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন।
গতকালের চেয়ে আজ ৩৮ জন বেশি মারা গেছেন। গতকাল মারা যান ১৬৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ। গত ২৮ জুন থেকে গতকাল পর্যন্ত মৃতের হার ছিল ১ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়,  ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪৭ জন এবং ষাটোর্ধ ১১৫ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে সর্বোচ্চ ৬৬ জন, বরিশাল বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন রয়েছেন। এদের মধ্যে ১৬৫ জন সরকারি, ২৩ জন বেসরকারি হাসপাতালে, ১২ জন বাসায় এবং মৃতাবস্থ্য়া হাসপাতালে আনা হয়েছে ১ জনকে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ১৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৬ হাজার ৬৩১ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ৫২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩১ দশমিক ৪৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ১৪ শতাংশ কম। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১১ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৮৫ জন। ঢাকায় শনাক্তের হার ২৮ দশমিক ৭৮ শতাংশ। গতকাল ১৩ হাজার ১৫৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭১৫ জন, যা ২৮ দশমিক ২৩ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৯ জন, গতকাল মারা যায় ১৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৮ লাখ ২৯ হাজার ৮৩২ জনের নমুনা পরীক্ষায় ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫ হাজার ৪৩৩ জন। গতকালে চেয়ে আজ ৫৫৪ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৭ দশমিক ৩৯ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৯ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ১৪৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩৮ হাজার ৩৯ জনের। গতকালের চেয়ে আজ ৮৯২টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৬৩৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৬ হাজার ৬৩১ জনের। গতকালের চেয়ে আজ ৯৯২টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

বিজ্ঞাপন

সুবর্ণচরে পরিবহন শ্রমিক ও দরিদ্রদের খাদ্য পৌঁছে দিলেন ইউএনও

দরিদ্র শ্রমিকদের খাদ্য বিতরণ করছেন ইউএনও

 
 করোনায় বন্ধ হয়েছে গাড়ির চাকা। চাকার সঙ্গে জীবন ঘুরে তাদের।কর্মহীন হয়ে পড়েছে পরিবহন শ্রমিক, দিনমজুর ও অন্য পেশার মানুষ। একই সঙ্গে থমকে গেছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। এমন দুর্ভোগে পড়া ২০০শতাধীক পরিবহন শ্রমিক,ও দরিদ্র জনপদে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রীর উপহার পৌঁছে দিলেন  সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা। 
সোমবার সকাল থেকে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপস্থিত হয়ে হাতে হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রীতে রয়েছে, চাল, ডাল, লবন,তৈল জাল ও হলুদ।

দেশব্যাপী চলমান কঠোর লকডাউনে  সুবর্ণচরে ক্ষতিগ্রস্থ প্যাডেল রিকসা চালক ও ব্যাটারী চালিত অটো রিকসা চালক, সিএনজি চালক, দিন মজুর হোটেল কর্মচারী, চিহ্নমূল ও হতদরিদ্র মানুষের জীবনধারণ অনেকটা স্থবিরতা নেমে আসে। প্রকৃত প্রাপ্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিতে কয়েকদিন ধরে ততপর রয়েছে  সুবর্ণচর উপজেলা প্রশাসন। প্রতিদিন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন গ্রামে গ্রামে।

অন্যান্য দিনের ন্যায় সোমবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে অটোরিকশা চালক ৮৩ জন
সিএনজি চালক ২৩ জন, মিশুক চালক ৭২ জন
জেলা ও উপজেলায় ৩৩৩ কলের ২৩ জন সহ  ২০১ জনের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার  চৈতী সর্ববিদ্যা

এসময় তিনি , করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে বিধি নিষেধ মেনে চলতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন আমাদের যত কষ্টই হোক আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রকৃত প্রাপ্যদের হাতে পৌঁছে দিবো। আপনারা ঘরে থাকুন জরুরি প্রয়োজন ছাড়া কেউ হাটে বাজারে আসবেন না। সকলে স্বাস্থ্য বিধি মেনে চলুন।
আমাদের খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে। উপজেলায় পর্যায় ক্রমে ১ হাজার ৩ শত জনকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আজিজুর রহমান,সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, সাংবাদিক আরিফ সবুজ ও ইউনুছ শিকদার।

উপজেলা প্রশাসনের বিতরণ করা ওই খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল— দশ কেজি চাল,এক কেজি মসুর ডাল ,দুই লিটার সয়াবিন তৈল, এক কেজি লবণ একশত গ্রাম মরিচ ও একশত গ্রাম হলুদ।

নোয়াখালীতে পশুরহাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

@breaking news bd

চলমান লকডাউনের মধ্যে নোয়াখালীর বিভিন্ন স্থানে বসছে পশুরহাট। এসব পশুরহাটে ক্রেতা-বিক্রতার উপস্থিতিতে চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলেও এক শ্রেণীর মুনাফাভোগী ইজারাদার মানছেন না সরকারি বিধি-নিষেধ।

পশুরহাটে শরীরের সাথে শরীর লাগিয়ে দাঁড়িয়ে ছিলেন ত্রেতা-বিক্রেতা। গা-ঘেঁষে দাঁড়িয়ে কেউ দরদাম করছেন, কেউ পশু কিনে পিকআপে তুলছেন। উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশের মুখে ছিল না মাস্ক। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির বালাই নেই পশুহাটে। সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই বাজার পরিচালনা করছেন ইজারাদাররা।
শুক্রবার ও শনিবার সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজার ও এওজবালিয়া ইউনিয়নের করমূল্যা বাজারে পশুহাটে এমন দৃশ্য দেখা গেছে। এতে প্রাণঘাতী করোনার সংক্রমণ ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সদর উপজেলার সর্ববৃহৎ পশুরহাট দত্তেরহাট বাজারের ইজারাদার আবদুল মমিন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউনে গত ১১ জুন বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে দত্তেরহাটে পশু বেচাকেনা বন্ধ করে দেওয়া হলেও নোয়াখালীর বিভিন্ন এলাকায় পশুরহাট বসিয়ে গরু-ছাগল বেচাকেনা চলছে। শুধু দত্তেরহাট কেন, বন্ধ হলে সব বাজারই বন্ধ করা উচিৎ। শুধু দত্তেরহাট বন্ধ করে করোনা প্রতিরোধ করা সম্ভব নয়। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে পশু কোরবানি, খামারি ও ইজারাদারদের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে সকল পশুরহাটই খুলে দেওয়া উচিৎ বলে মনে করেন এই ইজারাদার।
বাংলা বাজারে গরু কিনতে আসা গিয়াস উদ্দিন মঞ্জু বলেন, সবকিছু স্বাভাবিক সময়ের মতোই চলছে। কেউ তো সামাজিক দূরত্ব মানছে না। এমন কি মুখে মাস্কও ব্যবহার করছে না। ব্যবসায়ীরাও ক্রেতাদের কিছুু বলছে না।
গরু বিক্রেতা মাইজচরা গ্রামের কামালের ছেলে জাহের উদ্দিন বলেন, কোরবানির হাটকে কেন্দ্র করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী গরুর হাট বাংলা বাজারে প্রচুর গরু বেচাকেনা হয়। করোনার কারণে ঈদের আগমূহুত্বে বাজার মিলবে কিনা এমন শঙ্কায় এখন বাজারে মানুষের ভিড় একটু বেড়েছে।  হাটে স্বাস্থ্যবিধি মানা হলে ক্রেতা-বিক্রেতা সবার জন্যই মঙ্গল।

ওই বাজারের (সাপ্তাহিক নিয়মিত পশুরহাটসহ বাজার) ইজারাদার ফারুক মাঝি বলেন, এ পশুহাটে নিয়মিত ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতাদের আগেই স্বাস্থ্যবিধি মেনে চলতে, মুখে মাস্ক পরতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও করোনা সম্পর্কে সচেতন হওয়ার কথা বললেও তারা গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বাজার বন্ধ করে দেওয়া হলে বাজার ইজারাদারদের পথে বসতে হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা বলেন, গত বছর কোরবানির সময় সদর উপজেলায় ২৭টি অস্থায়ী পশুরহাট ইজারা দেওয়া হয়েছে। এ বছর এখনো পশুরহাট বিষয়ে কোন সিদ্ধান্ত না আসায় ওই বাজারগুলো ইজারা দেওয়া হয়নি। তিনি বলেন, লকডাউনের মধ্যে পশুরহাট বসানোর সংবাদ পেয়ে বাংলা বাজারে পশু বেচাকেনা বন্ধ করে দেওয়া হয়।

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free