চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ২৭০ জন অসচ্ছল মানুষের মাঝে আজ ০৫ জুলাই ২০২১ তারিখ জিলা স্কুল, নোয়াখালী অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন নোয়াখালীর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নোয়াখালী; নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার, সদর নোয়াখালীসহ অনান্য অতিথিবৃন্দ।
পর্যায়ক্রমে অনান্যদের মাঝে এই সহায়তা পৌছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও নোয়াখালীর অনান্য উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার বিতরণ করেন।
বাড়লো লকডাউনের সময় সীমা। চলমান থাকবে ১৪ই জুলাই পর্যন্ত।
করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে চলমান লকডাউন বা কঠোর বিধিনিষেধ আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।
ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : সেতুমন্ত্রী
দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৮৩তম দিনে গত ২৪ ঘন্টায় এ যাবতকালের একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১৫৩ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৯৬ ও নারী ৫৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। গত ২৬ জুন দেশে মৃত্যু ১৪ হাজারের ঘর অতিক্রম করে। ওইদিন পর্যন্ত মারা যায় ১৪ হাজার ৫৩ জন। মাত্র ৮ দিনে এই সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। ১ জুলাই সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১৪৩ জন মারা যায়। গতকাল ১৩৪ জন, আগের দিন ১৩২ জন, ২৭ জুন ১১৯ জন, ৩০ জুন ১১৫, ২৯ জুন ১১২ জন এবং ২৮ জুন মারা যান ১০৪ জন। এভাবে প্রতিদিনই দেশে মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৫ হাজার ৬৫ জন মানুষের প্রাণহানী ঘটেছে। এদের মধ্যে পুরুষ ১০ হাজার ৬৭৬ জন (৭০.৮৭ শতাংশ) এবং নারী ৪ হাজার ৩৮৯ জন (২৯.১৩ শতাংশ)। গতকালের চেয়ে আজ ১৯ জন বেশি মারা গেছেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৮ জুন থেকে মৃতের হার একই রয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪৫ জন এবং ষাটোর্ধ বয়সী ৭০ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯ জন রয়েছেন। এদের মধ্যে ১১৯ জন সরকারি, ২২ জন বেসরকারি হাসপাতালে, ৯ জন বাসায় মারা গেছেন এবং মৃতাবস্থ্ায় হাসপাতালে আনা হয়েছে ৩ জনকে। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ৮৭৯ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৬৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২২ হাজার ৬৮৭ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ২১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪৪৭ জন বেশি শনাক্ত হয়েছেন। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৭ দশমিক ৩৯ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৬ শতাংশ বেশি। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ৯৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৪৩ জন। ঢাকায় শনাক্তের হার ২২ দশমিক ৬৮ শতাংশ। গতকাল ১০ হাজার ১২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫৪ জন, ২৮ দশমিক ১৮ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২২ জন, গতকাল মারা যায় ১৭ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০ জনের নমুনা পরীক্ষায় ৯ লাখ ৪৪ হাজার ৯১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৪ দশমিক ০৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৭৭৭ জন। গতকালে চেয়ে আজ ৯২১ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৮ দশমিক ৫৭ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩২ শতাংশ কম। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২২ হাজার ৭০৩ জনের। গতকালের চেয়ে আজ ৬ হাজার ৬১২টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৮৭৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২২ হাজার ৬৮৭ জনের। গতকালের চেয়ে আজ ৭ হাজার ১৯২টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এক লাখ গবাদি পশু বিক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে “ডিএনসিসি ডিজিটাল হাট-২০২১” এর যাত্রা শুরু হলো। আজ জুম প্ল্যাটফর্মে “ডিএনসিসি ডিজিটাল হাট-২০২১” এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাণিজ্য মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইক্যাব, বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন, বিজনেস প্রমোশন কাউন্সিল, এটুআই-একশপ প্রভৃতির সহযোগিতায় www.digitalhaat.net মার্কেটের মাধ্যমে “ডিএনসিসি ডিজিটাল হাট-২০২১” বাস্তবায়ন করছে।
সরকারি গরুর হাট
তিনি বলেন, অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে এটি বাস্তবায়ন করতে হচ্ছে। তাই এতে বেশকয়েকটি সরকারী এবং বেসরকারী সংস্থাকে সংযুক্ত করা হয়েছে। আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক ও একশপ এর মাধ্যমে এসক্রো পদ্ধতিতে ক্রেতা ও বিক্রেতার আস্থা ও আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে। তিনি বলেন, অনলাইনে যারা গবাদিপশু ক্রয় করবেন তাদেরকে কোনো হাসিল দিতে হবেনা। ডিএনসিসির নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞানসম্মতভাবে এবার ১ হাজার কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ২৫টি ফ্রিজার ভ্যানের মাধ্যমে কোরবানি করা গবাদি পশুর গোশত যথাযথভাবে পৌছানোর ব্যবস্থা করা হবে এবং “মানবসেবা” এনজিওকে চামড়া দিয়ে দেয়া হবে। তিনি বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে সশরীরে কোরবানীর পশুর হাট এড়ানোর লক্ষ্যেই ডিজিটাল হাটের আয়োজন করা হয়েছে। এর ফলে অনলাইনে নিরাপদে গবাদি পশু ক্রয়-বিক্রয় করা যাবে। বিদ্যমান করোনা মহামারী চলাকালে এটা আমাদের জন্য খুবই সহায়ক এবং সময়োপযোগী। ডিএনসিসি মেয়র বলেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে আমাদের সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনই নয়, এর বাইরের যেকেউ অনলাইনে “ডিএনসিসি ডিজিটাল হাট-২০২১”থেকে গবাদি পশু ক্রয় করতে পারবেন। প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, সরকারী সেবাগুলো দিন দিন আধুনিক উপায়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। তিনি বিদ্যমান করোনা পরিস্থিতিতে এরকম একটি চমৎকার উদ্যোগের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনর মেয়র আতিকুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানান। মন্ত্রী “ডিএনসিসি ডিজিটাল হাট-২০২১” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং এই হাট থেকে অনলাইনে একটি দেশীয় জাতের গরু ক্রয় করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংযুক্ত ছিলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য যোগাযোগ করছেন। আজ শনিবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব বিএনপি দেখছে, তা দুঃস্বপ্ন মাত্র। উল্টো এখন বিএনপি’র সর্ব পর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য গোপনে যোগাযোগ করছে।’ ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে যেমনি তারা নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিলো তেমনি হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখনও মরিয়া হয়ে অন্ধকার গলিতে হাঁটছে। ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোন সঙ্কট নেই’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সঙ্কট নেই বলার মাঝেই মনে হচ্ছে ‘ডাল মে কুচ কালা হ্যায়’। জনগণের অধিকার আদায়ে বিএনপি নেতাদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বুঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে। ক্ষমতায় থাকাকালীন জনগণের অধিকার হরণ করাই ছিলো বিএনপি’র রাজনীতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপরদিকে অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতি। সেতুমন্ত্রী বলেন, মানুষের দুঃখ-কষ্ট এবং অসহায় খেটে খাওয়া জনগনের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের ভাবনা বিএনপি’র জনবিচ্ছিন্ন ও অদূরদর্শী রাজনৈতিক ভাবনা বলেই জনগণ মনে করে। তিনি বলেন, ভরা বর্ষায় বিএনপি’র এসব হাঁক-ডাক করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা। বিএনপি’র কাজ হল সরকার এবং দেশের কোন অর্জনকে বিতর্কিত করা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে তাদের জুড়ি নেই। করোনার শুরু থেকে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বিএনপি, এখনও করছে। বিএনপি যত অপপ্রচারই করুক জনগণ সুবিবেচক, তারা বিভ্রান্ত সহজে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা দেশে আসতে শুরু করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যেই পঁচিশ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। আরো টিকা কয়েকদিনের মধ্যে আসবে। জনগণকে টিকা গ্রহণের পাশাপাশি সংক্রমণের উচ্চহার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং চলমান লকডাউনে নিজ ঘরে অবস্থানের আহবান জানান তিনি। ওবায়দুল কাদের গত দুই দিনের লকডাউনে যারা সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতা করেছেন,স্বাস্থ্যবিধি মেনে চলেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী এ শ্বশ্মানের নির্মাণ কাজ উদ্বোধনকালে
অনুপ সিংহ, সোনাইমুড়ী (নোয়াখালী) নোয়াখালীর সোনাইমুড়ীতে পৌর মহাশ্বশ্মানের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। ১৭ শতাংশ জায়গায় নিয়ে হিন্দু সম্প্রদায়ের মৃত ব্যক্তির শেষ ঠিকানা মহাশ্মশান নির্মাণ কাজ শুরু করেন , যার ৪ শতাংশ জায়গা দান করলেন সোনাইমুড়ী গ্রামের মৃত মজিবুল হকের পুত্র বৃদ্ধ ছিদ্দিক মিয়া। সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী এ শ্বশ্মানের নির্মাণ কাজ উদ্বোধন করেন। ২০০৮ সাল থেকেই মহাশ্মশান প্রস্তুত করার লক্ষ্যে কমিটি গঠন করেন কিন্তু সরকারি কোন সহযোগিতা বা জায়গাটি পরিসরে ছোট হওয়ার কারণে তা প্রস্তুত করা সম্ভব হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র ভিপি নুরুল হক চৌধুরী বলেন মানুষের শেষ ঠিকানা তার ধর্মের রীতি অনুযায়ী কবর বা শ্মশানে সমাধিত করতে হয়, হিন্দুদের মৃত ব্যক্তির সমাধিত করার জন্য পৌর এলাকায় কোন মহাশ্মশান না থাকায় মানুষ বিপাকে পড়ে, সমাধিত করতে অন্য উপজেলায় যেতে হয়, তিনি আহ্বান করেন সরকারি তহবিল থেকে বরাদ্দ ও বিত্তবানদের এগিয়ে এসে এই মহৎ কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করার। এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌরসভার কাউন্সিলর জহিরুল ইসলাম ভুঁইয়া, জসিম উদ্দিন, হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি প্রতিত বন্ধু দেবনাথ, হিন্দু ধর্মীয় নেতা মতিলাল সাহা, মনিন্দ্র মাষ্টার, গোপাল চন্দ্র শীল, সোনাইমুড়ী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিপংকর চক্রবর্তী, সোনাইমুড়ী কালী বাড়ি দেবালয় সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, ছাত্র যুব ঐক্য পরিষদের সোনাইমুড়ী শাখার সাধারণ সম্পাদক হৃদয় হরন বৈষ্ণবসহ কমিটির সদস্য বৃন্দ ।
মঞ্জুরুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বসুরহাটমুখী নেতাদের তালিকায় এবার নাম লেখালেন মাইজদী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল ও চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ফয়সল …………………………………………….. আজ ৩রা জুলাই দুপুরে বসুরহাট পৌরসভার মেয়র জনাব আবদুল কাদের মির্জার সাথে পৌরসভা অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র জনাব আকতার হোসেন ফয়সল এবং একদিন আগে দেখা করেন সদর নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল । বসুরহাটমুখী নেতাদের তালিকায় এবার নাম লেখালেন তারা। রাজনৈতিক নেতাদের অনেকে মনে করেন যে, নোয়াখালীর রাজনীতির মেরুকরণের লক্ষ্য নিয়ে মিলিত হয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, কাদের মির্জার উপর ভর করে তারা আবার ক্ষমতায় আসতে চান এরা। তবে এব্যাপারে আক্তার হোসেন ফয়সাল বা শহিদুল্লাহ খান সোহেলের কোন মন্তব্য পাওয়া যায় নি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকার এই চালান গ্রহন করেন।
(ব্রেকিং নিউজ বিডি/বাসস) : কোভ্যাক্সের আওতায় ওয়াশিংটনের উপহার দেয়া যুক্তরাষ্ট্রের মর্ডানা ভ্যাকসিনের ১৩ লাখ ডোজ টিকার প্রথম চালানের আজ রাতে ঢাকায় এসে পৌঁছেছে। একটি ফ্লাইটে রাত সাড়ে এগারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভ্যাকসিন পৌঁছালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকার এই চালান গ্রহন করেন। মর্ডানা ভ্যাকসিনের বাকি ১২ লাখ ডোজের দ্বিতীয় চালানটি আগামীকাল শনিবার সকালে এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। মার্কিন সরকার সম্প্রতি এশিয়ার দেশগুলোর জন্য ২ কোটি ৫০ লাখ ডোজ টিকা বরাদ্দ করে। তারই অংশ হিসেবে বাংলাদেশ এই ২৫ লাখ ডোজ টিকা পেয়েছে। এছাড়াও, চীন সরকারের কাছ থেকে কেনা সিনোফার্মের কোভিড টিকাও কিনেছে বাংলাদেশ সরকার। চীনের কাছ থেকে কেনা টিকার মধ্যে আজ রাতেই ২০ লাখ ডোজ দেশে আসার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আজ রাতেই সেই টিকাও গ্রহন করবেন। . এর আগে গত মে-জুনে উপহার হিসেবে চীন সরকারের দেয়া সিনোফার্ম ভ্যাকসিনের ১১ লাখ ডোজ পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ যখন তার বিপুল সংখ্যক জনগণকে টিকা দেয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল ভ্যাকসিনের এ চালান দেশের মানুষের জন্য একটা বড় সুসংবাদ। বিভিন্ন মাধ্যমে খুব শিগগিরই অবিরামভাবে টিকা পাওয়া যাবে এবং ঘাটতি থাকবে না বলে গতকাল বৃহস্পতিবার আশা ব্যক্ত করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। চীন ও যুক্তরাষ্ট্র থেকে এই ৪৫ লাখ ডোজ টিকা পেলে অচিরেই গণটিকা কর্যক্রম পুনরায় শুরু হবে বলে একই দিন এক ভিডিও বার্তায় ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ থেকে ৮কোটি ডোজ এস্টোজেনেকার টিকা মজুদ আছে জানার সঙ্গে সঙ্গে ওয়াশিংটন ডিসিকে আস্ট্রোজেনেকার টিকা ২০ লাখ ডোজ পাঠানোর জন্য ঢাকা অনুরোধ করেছিল। এছাড়াও, বাংলাদেশী প্রবাসী সম্প্রদায় টিকা চেয়ে হোয়াইটহাউজের কাছে একটি আবেদন করে। এ ছাড়াও যত তাড়াতাড়ি সম্ভব টিকা পেতে চীন এবং রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। খুব শিগগিরই পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া যাবে বলেও আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী। সরকারি সূত্রে জানা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয় চীন থেকে দেড় কোটি ও রাশিয়া থেকে স্পুটনিকের ৫০ লাখ ডোজ টিকা আনার চেষ্ট করছে। গত ২১ জানুয়ারি ভারতের কাছ থেকে উপহার হিসেবে বাংলাদেশ প্রথম ২০ লাখ ডোজ টিকা পেয়েছিল। বাংলাদেশ এ পর্যন্ত ভারতের সিরাম থেকে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা পেয়েছে।
ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ বেডের আই সি ইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) চালুর ঘোষনার এক বছর পার হলেও অদৃশ্য কারণে এখনও তা চালু হয়নি। করোনা মহামারির এই ভয়াবহতার সময়ে মাত্র দুইটি আই সি ইউ বেডে চলছে করোনা আক্রান্ত রোগীদের সেবা।
আই সি ইউ চালুর জন্য যে লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপন প্রয়োজন এটিও দেড় মাসেও চালু করা যায়নি। বাধ্য হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা করোনা রোগীদের দৌঁড়তে হচ্ছে ঢাকা অথবা চট্টগ্রামের দিকে। এতে চিকিৎসা ব্যয়, মৃত্যু ঝুঁকি দুটিই বাড়ছে।
তবে কর্তৃপক্ষ বলছে, লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপনের কাজ শতকরা ৮০ ভাগ সমাপ্ত হয়েছে, বাকী কাজ দুই সপ্তাহের মধ্যে সমাপ্ত হলেই ১০ বেড আই সি ইউ পরিপূর্ণভাবে চালু করা যাবে।
হাসপাতালে হাই ফ্লো নজেল ক্যানোলা, ভ্রান্টিলেটর, সি-পেপ মেশিন থাকলেও দেড় বছরেও কেন ১০ বেড পরিপূর্ণভাবে চালু করা যায়নি, তার সুনির্দিষ্ট কারণ কর্তৃপক্ষ দেখাতে পারেনি। তবে জনবল সংকটও এর একটি কারণ বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২০ সালের মে মাসে ঘটা করে ফেনী জেনারেল হাসপাতালে ১০ বেডের আই সি ইউউদ্বোধন করা হয়। কোনরকমে মাত্র দুটি বেডে আই সি ইউ সেবা চলছে দীর্ঘদিন। একইভাবে চলতি বছরের ১৪ মে এই হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপনের কাজ শুরু হয়। এটি স্থাপনে অর্থায়ন করছে ইউনিসেফ। এ কাজ সম্পন্ন হলে এ হাসপাতালের রোগীদের অক্সিজেনের জন্য আর ঢাকা কিংবা চট্টগ্রাম ছুটতে হবে না। এতে করোনা আক্রান্তদের মৃত্যুঝুঁকি কমবে এবং শ্বাসকষ্টজনিত রোগীদের দুর্ভোগও লাঘব হবে। এমনটা মনে করেন সংশ্লিষ্টরা।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১২ হাজার লিটারের এই ট্যাংকটি স্থাপনের কাজ প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ শেষ হয়েছে। সম্প্রতি করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলে সিলিন্ডারের অক্সিজেনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়ে। এ অবস্থায় গত এপ্রিল মাস থেকে ইউনিসেফের অর্থায়নে লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপনকাজ শুরু হয়। তারা জানায়, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদরের হাসপাতালটিতে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য প্রতিটি ওয়ার্ডেই কপার পাইপ, ভ্যাপারাইজারসহ প্রয়োজনীয় স্থাপনের কাজ চলছে। প্রায় সব কটি শয্যার পাশে থাকবে অক্সিজেন পোর্ট। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূঁঞা জানান, এত দিন অক্সিজেন সরবরাহের অভাবে আই সি ইউ চালু করা যায়নি। ট্যাংক স্থাপনের ফলে জেলায় অক্সিজেন-সংকট থাকবে না। এ অক্সিজেন দিয়েই পর্যায়ক্রমে ১০ শয্যার আই সি ইউ চালু করা যাবে। করোনায় আক্রান্ত রোগীদের জন্য ৪০ থেকে ৬০ লিটার পর্যন্ত অক্সিজেন লাগে। হাসপাতালে অক্সিজেন ট্যাংক না থাকায় সরবরাহে বিঘ্ন ঘটত। অনেক রোগীকে ঢাকা, চট্টগ্রাম নিয়ে যাওয়া হতো। এখন থেকে রোগীদের সঠিক সময়ে অক্সিজেন সেবা দেওয়া যাবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী বলেন, ইতোমধ্যে ট্যাংক স্থাপনের কাজ ৬০ থেকে ৭০ শতাংশ শেষ হয়েছে। আশা করছি এ মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে। আগামী মাস থেকে অক্সিজেন সরবরাহ করা যাবে। প্রাথমিক পর্যায়ে শুরুর ছয় মাস পর্যন্ত ইউনিসেফ নিজস্ব লোক দিয়ে কাজ করবে। এ সময়ে এটি পরিচালনার জন্য আমরা দক্ষ জনবল তৈরি করতে পারব।
কামরুল কাননঃ চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বজু মার্কেটে একটি ভ্যরাটিজ দোকানের মালামাল লুট করে আগুন দিয়ে পুড়িয়ে অভিযোগ উঠেছে। বুধবার শেষ রাতে এই ঘটনা ঘটে।দোকানটির মালিক মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছোট ভাই কামাল। তিনি জানান, সেনাবাহিনী থেকে অবসর নিয়ে নিজ এলাকায় প্রায় ১৫ লক্ষ টাকা পুঁজি খাটিয়ে তিনি দোকানটি গড়েন। কিন্তু বুধবার রাতে দুবৃত্তরা দোকানের উপরের অংশের টিন খুলে ভেতরে প্রবেশ করে দামী মালামাল লুট করে নিয়ে ধাহ্য পদার্থ দিয়ে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। এতে দোকানের অবশিষ্ট সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলেও জান।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেনসহ পরিবারের আরও তিন সদস্য করোনায় করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর পৌনে ১টায় এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা। বর্তমানে তারা হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে আরও রয়েছেন,এসপির সহধর্মিনী তানিয়া আলমগীর ও বড় ছেলে এবং কাজের মেয়ে। নোয়াখালী সিভিল সার্জন ডা.মাসুম ইখতেখার বলেন, গতকাল বুধবার দুপুরে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে তাদের নমুনা পরীক্ষা দিলে রাতের দিকেই এসপি আলমগীরসহ পরিবারের আরও ৩জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। নোয়াখালীতে গত ২৪ঘন্টায় ১২৭জনসহ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৩০২ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৪৬ শতাংশ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৯০ জন এবং মৃত্যু হয়েছে ১৪১ জনের। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। উল্লেখ্য, করোনাকালীন সময়ে নোয়াখালী জেলা পুলিশ প্রশাসনের উদ্যেগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন নোয়াখালীর এসপি মো.আলমগীর হোসেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে করোনায় শাটডাউন কার্যকর করার লক্ষে সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা, তাঁর সঙ্গীয় ফোর্স, আনসার বাহিনীর সদস্য ও স্হানীয় সাংবাদিকগণের উপস্থিতিতে ১নং ছাতারপাইয়া,২নং কেশারপাড়, ৩নং ডমুরুয়া ইউনিয়নের সংশ্লিষ্ট বাজার এবং গুরুত্বপূর্ণ স্হানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শাটডাউনে সরকারি বিধি নিষেধ অমান্য করার দায়ে ১১ টি মামলায় ৯,৪০০/= জরিমানা আদায় করেন। এসময় একটি মসজিদের মুসল্লী নামাজ শেষে মসজিদের বাহিরে আসলে মাক্স বিহীন থাকায় সতর্ক করে মাক্স বিতরণ করে।